1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেনি: ডা. জাহেদ আত্রাইয়ে তিন দিন নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কেন্দুয়ায় যোগ দিয়েই নতুন ইউএনও সানজিদা চৌধুরী: ‘প্রশাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’ হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা

সহপাঠীর মায়ের চিকিৎসায় মিষ্টির টাকা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নাজমুস সালেহীন  সজীব   
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় অর্থ সহায়তা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা সখীপুরের শিক্ষার্থীদের পাশে এবার দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ওই অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) ইউএনও আশরাফুল আলম বলেন, সখীপুর উপজেলার কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ প্রধানমন্ত্রীর নজরে এসেছে। সহপাঠী নাঈমের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীও পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
ইউএনও জানান, আগামী শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মাধ্যমে নাঈমের অসুস্থ মায়ের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
নাঈম সিকদার বলেন, ইউএনও ফোন করে তাকে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাসের বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তার ক্যানসারে আক্রান্ত মা লাইলী বেগম খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
 প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের খোঁজ নেওয়া হয়েছে—এ কথা জানতে পেরে তিনি ও তার পরিবার অনেকটা সাহস পেয়েছেন।
নাঈম আরও জানান, কয়েক মাস আগে তার বাবা আব্দুল শিকদার ধারদেনা করে কাজের উদ্দেশ্যে কাতারে যান। সেখানে এখনো তিনি কোনো কাজ পাননি এবং অবৈধ অবস্থায় রয়েছেন। এর মধ্যে মায়ের শরীরে জটিল রোগ ধরা পড়ায় পরিবারটি আর্থিক ও মানসিকভাবে সংকটের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে সহপাঠীরা এসএসসি পাসের আনন্দে মিষ্টি কেনার টাকা দিয়ে তার মায়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সহপাঠীর বিপদের সময় তারা আনন্দ-উৎসবের অর্থ চিকিৎসার কাজে ব্যয় করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বিদ্যালয়ের জন্যও গর্বের। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসে সহযোগিতার আশ্বাস পাওয়ায় নাঈমের পরিবার ও বিদ্যালয়ের সবাই আনন্দিত।
জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন আগে সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈমের মা লাইলী বেগমের শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় অসচ্ছল পরিবারটি বিপাকে পড়ে।বিষয়টি জানতে পেরে নাঈমের সহপাঠীরা এসএসসি পাসের আনন্দে মিষ্টি কেনার পরিবর্তে বন্ধুর মায়ের চিকিৎসায় সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। পরে গত ১৬ আগস্ট তারা নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দেয়। তাদের এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এসএসসি পাস করা শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে অসুস্থ সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে তারা বেশি আনন্দিত।শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ নিয়ে ১৬ আগস্ট বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর দেশজুড়ে শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসিত হয়। এবার সেই উদ্যোগে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাওয়ায় নাঈমের পরিবারের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com