বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভি.ডব্লিউ.বি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে ৩১৫ জন দুস্থ পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব আবু হাসান রবিন, হিসাব সহকারী মিজানুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ফেরদৌস রহমান ও সংরক্ষিত সদস্য তাসমেরী খানম পিংকি প্রমূখ।