1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

সারা বাংলাদেশের নাই কুষ্টিয়া জেলাতে খেলা শুরু হয়ে গেছে।

মোঃ আসাদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

উপ-পরিচালক আসলাম উদ্দিনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী জোরালো অভিযান।

পরিদর্শক খবির আহমেদের নেতৃত্বে  উপ-পরিদর্শকদের তৎপরতায় গাঁজাসহ ৪ জন কে গ্রেফতার করে মোবাইল কোর্টে সাজাপ্রদান করেন।

কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল,
কুষ্টিয়া  অধিদপ্তরের সুযোগ্য উপ-পরিচালক জনাব আসলাম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা, কঠোর তদারকি ও জিরো টলারেন্স নীতির আওতায় জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় আজ ১১ মে ২০২৬ ইং তারিখে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন খলিসাকুন্ডি হায়দার শাহ মাজার এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক সংশ্লিষ্ট আসামীকে আটক করা হয়। অভিযানে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিদর্শক খবির আহমেদ এবং উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন ও উপ-পরিদর্শক আসিফুজ্জামান। তাদের দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোঃ খান সাহেব (৩৮), পিতা- মোঃ লতিফ আলী, সাং- খলিসাকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।

২। মোঃ সারিকুল (২৫), পিতা- মহিরউদ্দিন, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।

৩। মোঃ আনসার আলী (৬৫), পিতা- মৃত নুর বক্স মন্ডল, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।

৪। মোঃ আরিফুল বিশ্বাস (২৭), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।

অভিযান শেষে উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন ও উপ-পরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া — জনাব মোঃ জাকিউল আলম ও তাহমিদ মোস্তফা হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের ২ থেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০/- থেকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

উপ-পরিচালক আসলাম উদ্দিন বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।”
কুষ্টিয়াজুড়ে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন দৃঢ় অবস্থান ও কার্যকর অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com