মুন্সিগঞ্জ, গজারিয়া ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ভবেরচর সমিতি মার্কেটে ২য় তলায় সার্ক মানবাধিকার অফিসে উক্ত কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝ এই কম্বল পৌছে দেওয়া হয়।
উক্ত কম্বল বিতরনে সার্বিক সহযোগিতায় করেন স্ব্যাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এস এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, চেয়ারম্যান ইলেকশন মনিটরিং ফোরাম,ও মহাসচিব সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা। তখন অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন আমি সার্ক মানবাদিকার ফাউন্ডেশনের মাধ্যমে আমার এলাকা সহ বিভিন্ন শিক্ষার্থী, দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সময়ে অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে থাকি।বর্তমানে শৈত্যপ্রবাহ চলমান থাকায় শীতের তীব্রতা অনেক বেশি বিধায় উপজেলায় ৩০০ পিছ কম্বল সার্ক মানবাধিকার অফিসের মাধ্যমে পৌছে দিতে সক্ষম হয়েছি।