1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

সৈয়দপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষককে জনতার গণপিটুনি পুলিশে সোপর্দ

মোঃ রুবেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ১০ নং ওয়ার্ডে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নুর আমিন (৩৫) নামে এক রিক্সাচালকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শহরের হাওয়ালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর আমিন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আকবর আলীর ছেলে। সে হাওয়ালদার পাড়ায় ভাড়া বাসায় থাকতো। শিশুটির চাচা বলেন সন্ধ্যা ৬ টায় বাড়ির সামনে খেলেছিলো মেয়েটি টাকা দেওয়ার কথা বলে জোর করে বাড়িতে নিয়ে যায় নুর আমিন (৩৫) । একপর্যায়ে মেয়েটির মা খোঁজাখুঁজি শুরু করলে অভিযুক্ত নুর আমিন (৩৫) বুঝতে পেরে মেয়েটি ছেড়ে দেন। পরে শিশুটি বাসায় এসে মাকে বলে। বিষয়টি সবাই জানলে এলাকাবাসী সবাই মিলে অভিযুক্ত নুর আমিন (৩৫) কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নুর আমিন (৩৫) কে গ্ৰেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com