1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক

মোঃ এরশাদ আলী 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে মরিয়ম বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু । শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জিনইর গ্রামে স্বামী ফেরদৌস প্রামানিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী ফেরদৌস প্রামানিক পলাতক রয়েছেন।খবর পেয়ে পুলিশ দুপুর ৩টার দিকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে আদমদীঘি উপজেলার সদর ইউপির জিনইর গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে ফেরদৌস প্রামানিকের সঙ্গে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের মৃত জামাল সরদারের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।কয়েক বছর আগে ফেরদৌস প্রামানিক প্রবাসে যান। প্রবাসে থাকা অবস্থায় প্রায় আড়াই বছর আগে তিনি আদমদীঘির কোমারপুর গ্রামের রহিউদ্দীনের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে ফেরদৌসের পারিবারিক কলহ শুরু হয়।
এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। প্রায় দুই মাস আগে ফেরদৌস প্রামানিক দেশে ফেরেন। এরপর থেকে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য চলছিল।শুক্রবার সকালে ফেরদৌস প্রামানিক প্রথম স্ত্রী মরিয়ম বেগমকে মানসিক নির্যাতন করেন বলে জানান স্থানীয়রা। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাদের মাটির ঘরের দ্বিতীয় তলায় ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরিয়ম বেগমকে দেখতে পান প্রতিবেশীরা।পরে তারা থানা-পুলিশে খবর দেন। ঘটনার পর থেকে স্বামী ফেরদৌস প্রামানিক গা ঢাকা দিয়েছেন বলে জানান গ্রামবাসীরা।
নিহতের ভাই মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোন মরিয়ম বেগমকে কৌশলে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com