1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছোটন আহত

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।” ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, “সাংবাদিক ছোটনের উপর এমন রহস্যজনক দুর্ঘটনা উদ্বেগজনক। যদি এটি উদ্দেশ্যমূলক হামলা হয়ে থাকে, তবে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।” তারা আরও বলেন, “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এমন হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com