1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার কক্সবাজারের ঈদগাঁওতে যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল, বালেন শাহর পদত্যাগ দাবি কুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরাকুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার ব্রাজিলের সাও পাওলোয় দেওয়া এক বক্তব্যে লুলা বলেন, ‘আগের দিনে এ ধরনের কাজকে জলদস্যুতা বলা হতো।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’

লুলার এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়।

লুলার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ব্রাজিল এ ধরনের একতরফা বাণিজ্যিক পদক্ষেপকে আন্তর্জাতিক নৌপরিবহন ও মুক্ত বাণিজ্যের জন্য উদ্বেগজনক হিসেবে দেখছে।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com