1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

হামাসের তিন সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের আরও ৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ছিলেন একজন কমান্ডার, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে অনুপ্রবেশ করেছিলেন।

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, অন্যদের একজন ছিলেন হামাসের একটি প্লাটুন কমান্ডার, যিনি গাজায় ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে বহু হামলার নেতৃত্ব দিয়েছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন সংগঠনটির সামরিক গোয়েন্দা ইউনিটের একজন সদস্য।

তবে কোথায় বা কখন তাদের হত্যা করা হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে থেকে ইসরাইলি বাহিনী অন্তত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের অক্টোবরের তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৮০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com