1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন

হাসপাতালে চুরির অভিযোগে যুবক আটক, মুচলেকা নিয়ে ছেড়ে দিলো পুলিশ

মোঃ সাইফুর রহমান সজীব 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
বরগুনা সরকারি জেনারেল হাসপাতালের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে রুবেল (৩০) নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. মিজানুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
রুবেল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায়ই হাসপাতালের বৈদ্যুতিক মালামাল, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরিসহ নানান অপকর্ম হয়। এ সংশ্লিষ্ট দুই একটি বিষয় প্রকাশ পায়, কিন্তু অনেক ঘটনা চাপা পড়ে থাকে। হাসপাতালের নিরাপত্তার জন্য প্রশাসনের ও কর্তৃপক্ষের কঠোর নজর রাখা উচিত। কারণ, সকল শ্রেণির মানুষ ও তাদের পরিবার-পরিজন অসুস্থ হয়ে চিকিৎসার জন্য এখানে আসে। তাই সবার স্বার্থে তদারকি জোরদার রাখা উচিত।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, হাসপাতাল থেকে বৈদ্যুতিক তার খুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে রুবেল। স্থানীয়রা এ চোরকে চিহ্নিত করে আমাকে খবর দিলে আমি বিকেল সাড়ে ৩টার দিকে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের (তত্ত্বাবধায়ক) সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com