1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

হোমনা উপজেলায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন

মো: আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার থেকে হোমনা উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষার্থীদের উপস্থিত ছিল শতভাগ এবং কেন্দ্র সচিবদের কঠোর তদারকিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল।
​ অধিকাংশ পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
​উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হোমনা উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে মোবাইল টিম সার্বক্ষণিক তদারকি করছে।
​প্রথম দিনের পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে। কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com