1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৩৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

এনামুল হক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি ও কাভার্ড ভ্যান চালক আব্দুল শুকুরকে আটক করেছে র‌্যাব। এ সময় গাঁজা বহনকারি কাভার্ড ভ্যানের সহযোগি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর একটি দল।
আটককৃত আব্দুল শুকুর বর্তমানে চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট (বুদ্ধরা) গ্রামের মৃত লিয়াকত আলী ছেলে। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার বণী গ্রামে।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মাদকের বড় চালান নিয়ে একটি কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা থেকে নাটোর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল  নওগাঁর মান্দা উপজেলার জয়বাংলা মোড় থেকে চালক ও মাদককারবারি আব্দুল শুকুরকে আটক করে। এ সময় ট্রাকের ভিতরে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজি জানান, আইনী প্রক্রিয়া শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com