1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ নওগাঁয় মামার বাড়িতে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: সখীপুর–বাসাইল পেল প্রথম মন্ত্রী চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’-কে ৩০ হাজার টাকা জরিমানা চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন

জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনকে রক্ষা এবং ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই কর্মসূচির আয়োজন করে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা, রুবিনা পারভীন, আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আকরাম হোসেন, সামিরা নুমাইশা, শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার, ফাতেমা খাতুন, রোশনি, নাজমা পারভীন, ফাহমিদা, মিলন হোসেন, সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়; এটি উপকূলীয় জনপদ সুরক্ষার ঢাল এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল। দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলবাসীর জীবিকার সঙ্গে সুন্দরবন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বর্তমানে অবৈধভাবে বন উজাড় ও দখল, বন্যপ্রাণী শিকার, শামুক আহরণ ও বিক্রি, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার, নদী-খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগেই সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরতে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া জরুরী।

মানববন্ধনে বক্তারা ‘সুন্দরবন দিবস’ কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের পাশাপাশি সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ; বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদারকরণ; জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালীকরণ, বননির্ভর জেলে ও বাওয়ালীদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি; নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ; স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠনের দাবি জানান।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা একই দাবিতে পশ্চিম সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com