1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

২৯ বিজিবি মালিকবিহীন ১৫,৮২,২০০/- টাকার মাদকদ্রব্যের উদ্ধার

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বিরামপুর উপজেলাধীন আদীবাসিপাড়া নামক স্থান হতে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ১,০৫,০০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট এবং ৪০ কেজি বাংলাদেশী ভাং উদ্ধার করেছে বিজিবি। অদ্য ১৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ৫:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জনাব নুজহাত তাসনীম আওন, উপজলা নির্বাহী অফিসার, বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের নম্বর-৫১১৫৩ হাবিলদার মোঃ মুর্তুজা শাহীনসহ ১৪ জন টহলদলের সহযোগিতায় ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ পূর্ব দিকে আদীবাসিপাড়া নামক স্থানে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আদীবাসিপাড়া এলাকায় রাস্তার পার্শ্ব হতে পরিত্যক্ত অবস্থায় ১,০৫,০০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট এবং ৪০ কেজি বাংলাদেশী ভাং উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যের বাজার মূল্য ১৫,৮২,২০০/- টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)দিনাজপুর এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো জনাব নুজহাত তাসনীম আওন, উপজলা নির্বাহী অফিসার, বিরামপুর এর নির্দেশে ধ্বংস করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com