1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাইফুল ইসলাম

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুনবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। আমরা আশা করছি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”
এর আগে তিনি মধ্যযুগের প্রখ্যাত কবি হেয়াত মামুদের কবর জিয়ারত করেন। পাশাপাশি ২০২৪-এর শহিদ আবু সাইদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com