1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

চৌগাছায় উপজেলা আ.লীগের সাবেক সভাপতির মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবির মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)।সোমবার রাত ১২ টার পরপরই তিনি ফুলসারা গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার জোহরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে তাঁর মৃত্যুতে
গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী,যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানসহ
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবীরদীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। নিজবাড়ীতে তিনি চিকিৎসাধীন থাকা অব¯’ায় সোমবার রাতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুলসারা গ্রামসহ উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ভোরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয়নেতাকে দেখতে ছুটে যান ফুলসারা গ্রামে। সেখানে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এদিন জোহরবাদ বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজান কবীরের মরাদেহ¯’ানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেয়া হয়।

সেখানে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। গার্ড অব অনার প্রদান করেন ওসি তদন্ত জিল্লাল হোসেন।গার্ড অব অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান আড়ারহদ মাদ্রাসার মুফতি মোঃ আব্দুর রাজ্জাক। জানাজায় এ সময় উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধাএস, এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. এনামুল হক, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অবাইদুল ইসলাম সবুজ,আব্দুল হামিদ মল্লিক, এস এম মমিনুর রহমান ও আবুল কাশেম,চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। নামাজে জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে মরহুমের দাফন সম্পন্ন হয়।এদিকে আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবীরের মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com