1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবেঃমাসিক আইন শৃংখলা সভায় মোঃ রিফাতুল ইসলাম ইউএনও

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
কেন্দুয়া উপজেলা মাসিক আইনশৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম বলেছেন,মাদক,জুয়া,ষাড়েঁরলড়াই,চুরি,গরুচুরি নির্মুল করতে  সমাজের সকলকে নিয়ে আন্তরিক পরিবেশে কাজ করতে চাই।
তিনি বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্বদিয়ে জনগনের  কাঙ্খিত একটি নির্বাচন  সুষ্ঠু ও সুন্দর করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো। এ ক্ষেত্রে সকলকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িযে এগিয়ে আসার আহবান জানান তিনি।
২৪ ডিসেম্বর২০২৫ বুধবার সকালে মাসিক আইনশৃংখলার সভায় সভাপতির বক্তব্যে দিতে গিয়ে এসবকথা বলেন তিনি।
সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ তারঁ স্বাগত বক্তব্যে বলেন,কেন্দুয়ার মানুষের কল্যানে সব সময় নিজেকে জড়িয়ে রাখবো।তিনি জুয়া,ষাড়ের লড়াই , মাদক, গরুচুরি ও দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধে সকলকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।
সভায় কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা বলেন, সবার প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। সব মানুষ যাতে নিরাপদে ভোটদিয়ে বাড়ি ফিরতে পারেন,সে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে।
গরু চুরি, ষাড়ের লড়াই জুয়া মাদকের অপব্যবহারপ্রতিরোধে সামাজিক আন্দোলনে গড়ে তোলতে হবে।
প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,পৌরশহরের অলিগলির অন্ধকার দূর করতে সড়কবাতি স্থাপন করা জরুরী বলে দাবি করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন নওপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার, গন্ডা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম কল্যান, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মঞ্জুরা আক্তার লিলি ও এল জি ইডির উপজেলা প্রকৌশলী  মোঃ আল- আমিন সরকার প্রমুখ। তিনি মাসকা ইউনিয়নে সড়কের পাশে গাছকার বিষয়ে বিধি অনুসরন করার আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com