1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

সুন্দরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিস্টানদের বড়দিন উদযাপন

ফিরোজ কবির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইভেনজ্যালিক্যাল রিভাইবেল চার্চে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
‎বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, খ্রিস্টীয় সংগীত, কেক কাটা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে খ্রিস্টানদের মুক্তিদাতা, পরিত্রাণদাতা ও শান্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার অন্য কোনো ইউনিয়নে খ্রিস্টান ধর্মাবলম্বী না থাকলেও বামনডাঙ্গা ইউনিয়নের ইভেনজ্যালিক্যাল রিভাইবেল চার্চ, ব্যাপ্টিস্ট চার্চ ও প্রাইম ইভানজেলিস্ট চার্চ ট্রাস্টের প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে বড়দিন উদযাপন করে আসছেন।
‎সরেজমিনে ইভেনজ্যালিক্যাল রিভাইবেল চার্চে গিয়ে দেখা যায়, প্রার্থনা, খ্রিস্টীয় সংগীত পরিবেশন, ধর্মীয় আলোচনা ও কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্চ অব খ্রিস্টের পাস্টর ইলিয়াস মুরমু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর সবুর মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎এ বিষয়ে ইভেনজ্যালিক্যাল রিভাইবেল চার্চের পাস্টর সাইফুল ইসলাম জানান,এবার বড়দিন উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। সুষ্ঠু ও সুন্দরভাবে যেন আমরা ধর্মীয় উৎসব পালন করতে পারি, সে জন্য প্রশাসনের নজরদারি ও সহায়তা ছিল প্রশংসনীয়। স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বড়দিনের কেক কাটা ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব পালন করতে পেরে আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com