1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

সোনাগাজী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে জোরালো অভিযান

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
পৌর প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম, নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ
সোনাগাজী পৌর শহরে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। বৃহস্পতিবার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের উপর স্থাপিত দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে এবং শহরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
এ সময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা উপস্থিত থেকে অভিযান কার্যক্রমে সহযোগিতা করেন। তারা জনসচেতনতা তৈরির পাশাপাশি দখলদারদের ফুটপাত ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
পৌর প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা বলেন,
“ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। অবৈধ দখলের কারণে সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। সোনাগাজী পৌর শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পথচারীবান্ধব করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সোনাগাজী পৌর শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com