1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের

মোঃ মাহিন খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামান্য বাজির খাতিরে এক কৃষকের প্রাণহানির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ৫০০ টাকার বাজি ধরে খালে টানা শতবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া বাজারসংলগ্ন একটি খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে যান। কনকনে শীতের মধ্যে ভারী বোঝা বহনের কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় তার। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে শতবার ডুব দেওয়ার বাজি ধরেন।
বাজি ধরার পর খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় তিনি খালের পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে কম্বল দিয়ে জড়িয়ে আগুনের তাপ দেন এবং শরীরে গরম তেল মালিশ করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সামান্য বাজি আর মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত একটি পরিবারের সবকিছু কেড়ে নিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com