1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত গ্রেফতার

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান “ডেভিল হান্ট” বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি ফেরিঘাট এলাকা থেকে বানারীপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বানারীপাড়া উপজেলার কিছু নেতাকর্মী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান জোরদার করা হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে সহিংসতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com