নীলফামারীর ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৭ই ডিসেম্বর রবিবার সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম আবু সাঈদ হোসেন পিতার নাম আনোয়ার হোসেন বয়স আনুমানিক ৩২ বছর বাড়ী পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বুদুলির পারে ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সামনে কাটা বৈদ্যুতিক তার দেখে মনে হয়েছে যে উপরের তার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মারা যেতে পারে।
পুলিশ জানায়, মরদেহের শরীরে চোখে এবং হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রংপুর থেকে সিআইডি টিম রওনা হয়েছে মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।