1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও মেধাবীদের সম্মাননা

আবদুর রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

​খুলনার কয়রা সদরে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
​মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে দারুল হিকমা মডেল মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা রাখছে। উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং আদর্শ মানুষ হিসেবে তৈরি হতে হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:
​মাওলানা মিজানুর রহমান (উপজেলা জামায়াতের আমির)
​মাওলানা রফিকুল ইসলাম (নায়েবি আমির)
​মাওলানা সুজাউদ্দিন (উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী)
​স্বাগত বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল্যাহ প্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রেজাউল করিম, মোঃ ইমদাদুল হক, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম এবং ইউপি সদস্য মাসুম বিল্যাহ ও আবু হাসান।
​এবারের বার্ষিক পরীক্ষায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি নিয়মিত উপস্থিত ও শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।
​অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখে বায়োজিদ হোসেন ও লামিয়া আক্তার। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com