নেত্রকোণার আয়োজনে, তারণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে , জেলা ক্রীড়া অফিস নেত্রকোণা জেলা পর্যায়ে, নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব-১৬) বালিকাদের অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সেতু আক্তার, জেলা ক্রীড়া অফিসার,নেত্রকোণা মহোদয়ের সভাপতিত্বে গতকাল বিকাল ০৩:০০ ঘটিকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান , ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাফিকুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি জনাব মাহাবুবুল কিবরিয়া হেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম, ক্রিকেট প্রশিক্ষক ও আম্পায়ারবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যকার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং ক্রিকেট সামগ্রী পুরস্কার হিসেবে তুলে দেন