1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

ফুলবাড়িতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে অনুষ্ঠিত হলো ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা২০২৫

মোঃ নুর আলম স্টাফ রিপোর্টার ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফুল শিক্ষাবৃত্তি” পরীক্ষা–২০২৫। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
আজকের এ পরীক্ষায় কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু)। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, সহকারি শিক্ষা অফিসার লিপিকা রানী, ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের সহ আরো অনেকে।
ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের জানান,আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে-ফুল শিক্ষাবৃত্তির আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি যাতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা চলমান থাকে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু) জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শিক্ষামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com