1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

এবার শরীয়তপুর জেলায় গণ-অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন এক নেতা

শাহাদাত বিন মোশারফ জেলা প্রতিনিধি: (শরীয়তপুর)।
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সারাদেশে ভিপি নুর হিসেবে ব্যপক পরিচিতি পাওয়ার কোটা আন্দোলনের সাবেক নেতা ও ডাকসু’র সাবেক ভিপি নুর হোসেন নুরু (ভিপি নুর) রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে অত্যন্ত জনপ্রিয়তা প্রলেও সম্প্রতি সে ও তার অন্যতম প্রধান সহযোগী রাশেদুজ্জামান (রাশেদ) এর জন্য মাত্র দুইটি আসনের বিনিময়ে বিএনপির সাথে সমঝোতা করায় ক্ষোভে ফুঁসছে তাদের গণ-অধিকার পরিষদ নামক দলটির নেতা-কর্মীদের মধ্যে।

ইতিমধ্যেই দুই আসনের বিনিময়ে বিএনপির কাছে বিক্রি হওয়ার অভিযোগ তুলে সারাদেশ থেকে দলটির নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। সারাদেশের ন্যায় পদত্যাগ করেছেন শরীয়তপুর জেলার জাজিরার সন্তান ও দলটির শরীয়তপুর জেলা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল বেপারি। অদ্য (২৭-ডিসেম্বর) শনিবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ পিদত্যেগের ঘোষণা দেন।

তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে দেয়া ওই পোস্টে তিনি সালাম ও পরিচয় দয়ে লিখেন, “আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম, এখন মানুষ কৌশলে বিশ্বাসী নয়, মানুষ ক্লিয়ার কথাকে বেশি প্রায়োরিটি দেয়, যেমন হাদির কয় মাসের রাজনীতিকে মানুষ বিশ্বাস করেছিল বলে তার জন্য রাত-ভোর লড়ে যাচ্ছে এখন মানুষ। নুর ভাই শুরুতে যে কন্ঠ ও শক্তি দিয়ে কথা বলত তা এখন ভঙ্গুর ধরেছে। এই দেশে ভালো রাজনীতির কোন সম্ভাবনা নাই। তাই এই নোংরা রাজনীতি থেকে আজকে আমি বিদায় নিলাম।
তবে আমি নিজেকে জনগণের সেবক বা মানবিক কাজে ছিলাম আছি এবং সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ”। এছাড়া সকলের জন্য তিনি শুভকামনা জানিয়ে তার পোস্ট শেষ করেন।

বিষয়টি নিয়ে ভিপি নুরু ও রাশেদের গণ-অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা মোঃ জুয়েল বেপারি জানান, তাদের কেন্দ্রীয় এতা তথা ভিপি নুর ও রাশেদের বর্তমান রাজনৈতিক কার্যক্রম আর আগের মতো নেই। তারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই বিক্রি হয়ে যাওয়ার রাজনীতি শুরু করে দিয়েছেন। তাই আমি স্বেচ্ছায় তাদের এই অপ-রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com