1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

অপারেশন ডেভিল হান্টঃ ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি শংকর মুখার্জী কারাগারে

মোঃ মাহিন খান ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে
বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শংকর মুখার্জীকে গ্রেফতার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com