1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

যশোরে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

যশোর জেলা প্রতিনিধি,মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় গোলাম রসুল নামে এক যুবককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই যুবক নিজের গলায় গামছা পেঁচিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছান। আহত গোলাম রসুল যশোর সদর উপজেলার বেনেয়ালি গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তবে ঠিক কী কারণে তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবক নিজেই গামছা দিয়ে ক্ষতস্থান চেপে ধরে হাসপাতালে হাজির হন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তিনি কথা বলতে পারছিলেন না। পরে চিকিৎসকদের দেওয়া একটি চিরকুটে তিনি লিখে জানান যে আমিন নামের এক ব্যক্তি তাকে জখম করেছে এবং এ সময় তপু ও সবুজ নামে আরও দুইজন সেখানে উপস্থিত ছিল। চিরকুটে একটি মোবাইল নম্বরও লিখে দেন। প্রাথমিক ব্যান্ডেজ করার পর তার কথা বলার শক্তি আর ছিল না।
চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা ছাড়াও পেটে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com