1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

খোকসার কমলাপুরে মোবাইল কোর্ট : অবৈধ মজুদকৃত ১৩৫০ বস্তা সার জব্দ, ১ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রেরক, এস. এম খালিদ হাসান স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর এলাকায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার।
জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) খোকসা উপজেলার কমলাপুর এলাকায় শামীম হোসেনের মালিকানাধীন একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দোকানটির গুদাম থেকে বিপুল পরিমাণ—আনুমানিক ১,৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়, যা বিধি বহির্ভূতভাবে মজুদ করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী শামীম হোসেনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি উদ্ধারকৃত সারসমূহ জব্দ করে তা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়।
অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com