1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের উদ্বোধন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
সোনাগাজীতে শিক্ষার নতুন দিগন্তের সূচনা, মানসম্মত শিক্ষা বিস্তারে অঙ্গীকার অতিথিদের
ফেনীর সোনাগাজী উপজেলায় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাফেজ আহমদ করিম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম বলেন,
“একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এমন শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খন্দকার নাজমুল হক, ফেনী জেলা শিক্ষা অফিসার মো: সফি উল্লাহ, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক এবং এনায়েত উল্লাহ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরন ভৌমিক।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চা অপরিহার্য। এই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বেলাল হোসেন–এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুদ্দিন, সদস্য আবদুল মান্নান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, ইঞ্জিনিয়ার ফজলুল হক, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হোসাইন আহমেদ, হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মো: নিজাম উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল আবেদিন।
তারা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উল্লেখ্য, মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com