গাইবান্ধা-২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুক্তি জোটের প্রার্থী মোঃ আব্দুল্লাহ শাহীন। এর আগে তিনি ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আজ ২৮ ডিসেম্বর (রোববার) তিনি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমীর জনাব- মোঃ আব্দুল করিম সরকার দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। রাজনৈতিক শিষ্টাচার, সম্মান ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি জামায়াতের প্রার্থীকে সম্মান ও সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। মোঃ আব্দুল্লাহ শাহীন বলেন,
“ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, দেশের সার্বিক কল্যাণ ও রাজনৈতিক ঐক্যই আমার কাছে মুখ্য বিষয়। সে বিবেচনায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এ ঘোষণার পর গাইবান্ধা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।