1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কালীগঞ্জের ফতেপুর সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বার্ষিক ফলাফল বিতরণী উৎসব সম্পন্ন

Shyamal Mondal
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে প্রতি বছরের ন্যায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুরের ফতেপুর সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল বিতরণী উৎসব শেষ হয়েছে।
   পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন রায়, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আমজাদ হোসেন, সমাজসেবী প্রতিষ্ঠান এফ এস এফ এস এর সভাপতি (শিক্ষা কর্মকর্তা)আনিছুর রহমান, তারালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিবিদ নুরুজ্জামান পাড়, সমাজসেবী ফখরুল আহমদ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
       ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছিন আলমের সঞ্চালনায় দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে ফতেপুর সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ এফ এস এফ এস এর কর্মকর্তা বিন্দু। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য ক্রেস্ট প্রদান এবং ভালো আচরণ এবং নিয়মিত স্কুলে আসা শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য সার্টিফিকেট প্রদান করে উক্ত প্রতিষ্ঠানটি।
         অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ান হারুন। বক্তব্যে সভাপতি বলেন ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিয়মিত স্কুলে আসতে এবং স্যারদের দেওয়া বাড়ির কাজ গুলো ভালোভাবে অনুশীলন করার কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুল প্রদত্ত নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান।
        অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে আলোচনা করেন । স্কুলের পূর্ব ইতিহাস যাতে অক্ষুন্ন থাকে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com