1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদের শপথ গ্রহণ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি মো. শামসুদ্দোহা বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সরকারি চাকুরীজীবীদের যৌক্তিক দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে কাজ করবে। তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন সাধারণ সম্পাদক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com