1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইউট্যাবের উদ্যোগে পবিপ্রবিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন

মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স কক্ষে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে বেলা সোয়া ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক  ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক  মো. জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক  ড. মো. হাবিবুর রহমান, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউট্যাব নেতা অধ্যাপক  বদিউজ্জামান, অধ্যাপক ড. মো. খোকন হোসেন, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক  ড. মোহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদের নেতা মো. মাহফুজুর রহমান সবুজ, ড. আমিনুল ইসলাম টিটো, আরিফুর রহমান নোমান, রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতা মো. মাহবুবুর রহমান ও মো. মোশারেফ হোসেন প্রমুখ।
বক্তারা তারেক রহমানের সফল স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত আগামীর শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহুরুল হক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com