1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নওগাঁয় প্রবাহ প্রি ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ গার্লস হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

---মিলন চন্দ্র দেবনাথ, দৈনিক দেশ বুলেটিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশে নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁ এলাকায় অবস্থিত প্রবাহ প্রি ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ গার্লস হাই স্কুল-এর বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী বুধবার ( ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ) সকাল ১০ টায়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার প্রগতি পত্র–২০২৫ বিতরণ করা হবে। মেধাক্রম অনুযায়ী বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইট probahoschool.edu.bd থেকেও জানা যাবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ফেসবুক পেজ Probaho Pre-Cadet and Girl’s High School থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দৈনিক দেশ বুলেটিন পত্রিকার প্রিয় সম্পাদক মহোদয়,
উক্ত নিউজটি ছবিসহ প্রকাশ করার পর লিংকটা দিবেন প্লিজ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com