আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬০ নাটোর সিংড়া – ৩ আসনে নির্বাচনী এলাকার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ রবিবার সকাল ১১ টায় উপজেলার গোডাউন পাড়া এলাকায় সিংড়া ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
”সিংড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টুর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন।
” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ( ভিপি) শেখ রিফাত আল মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট এসোসিয়েশন,সোয়াইব ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রকিবুল ইসলাম রাকিব সিনিয় যুগ্ম সাধারণ সম্পাদক ডুয়েট ছাত্রদল, মীর হাবিব সাবেক সাধারণ সম্পাদক নাটোর সরকারি এন,এস কলেজ ছাত্রদল,মুক্তার হোসেন সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক, উৎপল কুমার সদস্য সচিব পৌর ছাত্রদল,কাজল সরকার যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল,সম্রাট হোসেন যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল,মিজানুর রহমান মিজান যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল,জুবায়েদ সুজন যুগ্ম আহবায়ক পৌর ছাত্রদল,আবীর হোসেন সুরুজসহ প্রমুখ।
বক্তব্যে নেতকর্মীরা নির্বাচনীয় বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপির নির্বাচনীয় পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।