1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নিসেনানী ও বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সন্ধায় পাঁচবিবি উপজেলার পাঁচমাথা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। হাদী হত্যার প্রতিবাদে  ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে পাঁচবিবি উপজেলার শিক্ষার্থীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com