1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযান: ৪১ বোতল কোরেক্সসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ সাঈদ হাসান (সুজন)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৪১ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত মাদকদ্রব্য ‘উইন কোরেক্স’সহ জহুরুল মোড়ল ওরফে জহু (৫৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের বিবরণ:

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

​অভিযান চলাকালে শ্রীরামপুর গ্রামস্থ আসামী জহুরুলের বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪১ বোতল আমদানী নিষিদ্ধ কোডিনযুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয়:

গ্রেফতারকৃত আসামী মোঃ জহুরুল মোড়ল ওরফে জহু (৫৯), সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর (কুলাটি) গ্রামের মৃত হামিজ উদ্দীন মোড়লের পুত্র।

আইনি ব্যবস্থা:

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা ডিবি পুলিশ জানায়, মাদকের শেকড় উপড়ে ফেলতে তাদের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com