1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

এফ এস এফ এস এর আয়োজনে কালীগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
 সাতক্ষীরার কালীগঞ্জে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাজসেবার ব্রত নিয়ে গড়ে ওঠা ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এফ এস এফ এস এ আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
     প্রতিযোগিতায় সাতক্ষীরা, খুলনা, যশোর থেকে আগত আটটি দল একে অপরের মোকাবেলা করে। জমকালো ফাইনাল খেলায় দোয়েল সংসদ ভাই ভাই এন্টারপ্রাইজের মুখোমুখি হয় এবং দোয়েল সংসদ সুন্দর নৈপুণ্য দেখিয়ে চাম্পিয়ান হয়। প্রতিযোগিতায় রিফাত চৌকস নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
        খেলা চলাকালীন সময়ে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন এফ এস এফ এস এর পরিচালনা পর্ষদ এবং এর সদস্য সমূহ। বলাবাহুল্য যে এফ এস এফ এস কালিগঞ্জ থানার একটি ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক সংগঠন হিসাবে মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। রক্তশূন্যতা মানুষের রক্তদান,গৃহহীন এর গৃহ নির্মাণ,ক্ষুদার্থের অন্ন দান, বস্ত্রহীনের বস্ত্র দান,স্কুল- কলেজ- মাদ্রাসা শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ছাড়াও অন্যান্য সমাজসেবা মূলক কাজ করাই এফ এস এফ এস এর মূল লক্ষ্য।
                এস এফ এস এর কর্মকর্তাদের সাথে জিজ্ঞাসাবাদে জানা যায় গত কয়েক বছরের মতো আগামীতেও এলাকার দুঃখ কবলিত, বানভাসি মানুষের পাশে তারা সবসময় থাকতে চায়। মানুষের সুখে হাসবে মানুষের দুঃখে কাঁদবে এটাই তাদের অঙ্গীকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com