আজ ২৯ ডিসেম্বর বামনা উপজেলা বিএনপির
কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল শেষে বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব নুরুল ইসলাম মনি বামনা উপজেলা নির্বাহী অফিসারের হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জামাল, বামনা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ রানা (সাবেক আহ্বায়ক, বামনা উপজেলা বিএনপি) এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব রুহুল আমিন শরীফ (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)।
এছাড়াও বামনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দোয়া মাহফিল ও মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ আল্লাহ তায়ালার কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।