আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- জেলা নায়েবে আমীর- বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতির ভিত্তিতে তার এই পদক্ষেপ গাইবান্ধার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। সোমবার দুপুর ২.৩০ মিনিটে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আশরাফুল কবীরের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আমীর- মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল, সেক্রেটারি- মোঃ আব্দুল গফুর সরকার, ফুলছড়ি উপজেলা আমীর- অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোঃ আনিছুর রহমান। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে গাইবান্ধা-৫ আসনে আব্দুল ওয়ারেছ এর নির্বাচনী অংশগ্রহণ আরও স্পষ্ট ও দৃশ্যমান হলো। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও রাজনৈতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।