1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ডোমারে ইউএনও বরাবর জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা, ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার

মোঃ মকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী, মাটি ও মানুষের নেতা জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার উপজেলা দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার নির্ধারিত সময়ে ডোমার উপজেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার ও ডিমলা উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে নীলফামারী–১ আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে, ইনশাআল্লাহ।”
মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা প্রশাসন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। স্থানীয় নেতাকর্মীরা জানান, জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় থাকায় তিনি এ অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com