1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

মদন উপজেলায় ফসলি জমিতে পুঁতে রাখা স্কুল ছাত্রের লাশ উদ্ধার

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম ,সাটাফ রিপোচার ,নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে এক নবম শ্রেণির স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে ছাত্রের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ। নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে। সে মদন জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি। পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কি মি দূরে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com