1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহাবুব রহমান,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরের সলিমগঞ্জে সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সলিমগঞ্জ কলেজএ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।মেধাবৃত্তি পরীক্ষায় সলিমগঞ্জ ইউনিয়ন ও বরিকান্দি ইউনিয়নের সমন্বয়ে দুই ইউনিয়নের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম জুয়েলের অক্লান্ত পরিশ্রমে সকাল ১০ টা থেকে দুপুরের মধ্যে  সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি কেন্দ্র পরিদর্শন করেন। সলিমগঞ্জ কলেজের প্রারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মাওলা দিপু খানের সার্বিক তত্ত্বাবধানে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির মোঃ নাজিম উদ্দিন, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রতন, সুনামগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, আহবায়ক কমিটির দায়িত্বে ছিলেন সলিমগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি হাসান মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান মোঃ গিয়াস উদ্দিন, প্রভাষক পরিসংখ্যান মোঃ শরীফ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের লোকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তারা সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com