1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পবিপ্রবি উপাচার্যের শোক বার্তা ‎

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

‎পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী নেতৃত্বের বিকাশে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

‎দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করে অবশেষে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাঁর এই বিদায়ে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, একজন দৃঢ়চেতা নেতৃত্ব ও একজন সংগ্রামী অভিভাবককে হারাল।

‎তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com