1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায় আর নেই, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে যাত্রা

ইন্দ্রজিৎ টিকাদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটা  উপজেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিতোষ কুমার রায়‌ গত সোমবার রাত পৌনে ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন (ওঁ গঙ্গা)  । মৃত্যু বরন কালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । গতকাল মঙ্গলবার ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটী নিজস্ব বাসভবনে হাজারো মানুষের  উপস্থিতি ঘটে।খবর পেয়ে বটিয়াঘাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস,খগেন্দ্র নাথ ডিগ্রী কলেজের অবঃ অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস,অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রি, জাতীয় সংসদ সদস্য প্রার্থী কলামিষ্ট সুনীল শুভ রায়,উপজেলা নির্বাহী অফিসার’র প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা ও উপজেলা পরিষদ প্রশাসকের  সিএ হারুনুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সমাজসেবক মানস পাল,বিশিষ্ট ব্যবসায়ী চয়ন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, অধ্যাঃ সুজন বাছাড়,অধ্যাঃ সুব্রত মালি,প্রধান শিক্ষক অন্নূা শংকর রায়,অবঃ প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ ভূট্টো, যুগ্ম- সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক, ইউপি সদস্য ওবায়দুল শেখ, ইউপি সদস্যা রমা রানী মন্ডল ও লিপিকা জোদ্দার,সাবেক শ্রমিক নেতা অলোক মল্লিক,  সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণী পেশার মানুষ । গতকাল মঙ্গলবার দুপুরে হাটবাটী মঠ মহাশ্মশান ধামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় । এদিকে  তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র কর্মকর্তাবৃন্দ।প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাব’র প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, উপদেষ্টা যথাক্রমে, সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুন আল হাসান নাজু, আইন উপদেষ্টা এড. অনাদি মন্ডল, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সহ  উপজেলা প্রেসক্লাবে আওতায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com