1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রাজবাড়ীর গোয়ালন্দ প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর ঐতিহ্যবাহি গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজারের মো. খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণে যোগদেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থ্য কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। বাড়িতে যাওয়ার পর তিনি তার দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তার সর্বস্ব পুরে ছাই হতে দেখেন। এসময় তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ তাদের অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষথেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com