আজকের সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোক দিবস উপেক্ষা করে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বরশশী ইউনিয়নের ৩৭ নং ভাউলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত স্কুল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়।
জানা যায়, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত সাধারণ ছুটি ও শোক দিবস থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার শোক পালনের আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল চালু রাখে। এদিন শ্রেণিকক্ষ কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি সম্মান না দেখিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা অনভিপ্রেত ও দুঃখজনক। তারা বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের নজরে আনার দাবি জানান।