1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

‎খালেদা জিয়ার মৃত্যুতে শান্তিরাম ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফিরোজ কবির
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
‎বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার(৩১ডিসেম্বর) বিকেল ৫টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মজুমদার পার্টি অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক।স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম কারিগর । তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় দেশপ্রেমিক নেতাকে হারালো। আমরা তাঁর আদর্শ ধারণ করেই গণতন্ত্রের লড়াইয়ে অবিচল থাকব।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক,যুবদলের আহ্বায়ক আব্দুল রমমান,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহফুজার রহমান লেলিন,সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ,যুবদলের আহ্বায়ক মিজানুরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ধৈর্য ধারণে মহান আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com