1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

তারাগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

মোঃ শহীদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আতিয়ার রহমান (আতিয়ার মিয়া) আর নেই। তিনি আজ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের নামাজে জানাজা আগামীকাল দুপুর ২:০০ মিনিটে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, আকস্মিকভাবে শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় মানুষের কাছে তাকে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন নেতায় পরিণত করেছিল।
তার ইন্তেকালে তারাগঞ্জ উপজেলাসহ পুরো রংপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com